ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

একসঙ্গে জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি

অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে গণভোটের প্রস্তুতি নেওয়ার জন্য। চিঠিতে জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের জন্য বলা হয়েছে।শনিবার (২২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, সরকার চিঠি দিয়ে জানিয়েছে, গণভোট করা ইসির দায়িত্ব। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন উল্লেখ করেছেন, সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পেলে গণভোট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


এদিকে ইসি আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজন করতে চায়। নির্বাচন ও গণভোট একসাথে আয়োজনের বিষয়টি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page

↑